মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
বিনোদন

নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৬ মার্চ) বিকেলে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার মাসুম বাবুল সাহেব আর আমাদের মাঝে বেঁচে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।’

মাসুম বাবুলের নৃত্য পরিচালনায় শাবানা থেকে শাবনূরসহ কয়েক প্রজন্মের নায়ক-নায়িকা কাজ করেছেন। ক্যানসার আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার জন্য সর্বপ্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মাসুম বাবুল। ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ সিনেমার জন্য দ্বিতীয়বারের মতো এ পুরস্কার পান। ভারত উপমহাদেশে বিখ্যাত চিত্রপরিচালক শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’র বায়োপিকেরও নৃত্য পরিচালনা করেছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ