সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ

বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত দেশব্যাপী একযোগে চলা ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’-এর সমাপনী অনুষ্ঠান আজ (৩ মার্চ) শুক্রবার।

১৫ দিনব্যাপী চলা এ চমকপ্রদ আয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিশেষ অতিথি সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মসিহ্উদ্দিন শাকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

উৎসবে প্রদর্শিত ৩৬টি চলচ্চিত্রের মধ্যে ৭টি ক্যাটাগরিতে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ২০ জন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের অর্থমূল্য থাকছে শ্রেষ্ঠ চলচ্চিত্র ২ লাখ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ১ লাখ ৫০ হাজার, বিশেষ জুরি ১ লাখ, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইনার এবং শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনার প্রতিজন পাচ্ছেন ৫০ হাজার টাকা।

মনোনীত ২০ জনের মধ্যে থেকেই অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অনুষ্ঠান শেষে প্রত্যেক চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে থাকছে প্রীতি সম্মিলনি।

সর্বশেষ পাওয়া সংবাদ