বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
বিনোদন

রুবেলের সঙ্গে অভিনয় করতে মার্শাল আর্ট শিখেছেন অনন্ত

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়ক মাসুম পারভেজ রুবেল কিছুটা বিরতি দিয়ে আবার কাজে নিয়মিত হচ্ছেন। তার সঙ্গে অভিনয় করছেন এই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল।

বুধবার (১ মার্চ) থেকে ‘কিল হিম’ সিনেমার ৩০০ ফিট এলাকায় মারপিট দৃশ্যে অংশ নিয়েছিলেন তারা। জানা যায়, রুবেলের বিপরীতে ফাইটিং দৃশ্যে অভিনয় করতে শুটিং শুরুর আগেই মার্শাল আর্ট শিখেছেন অনন্ত জলিল। ঢাকাই সিনেমার একসময়ে জনপ্রিয় নায়ক মাসুম পারভেজ রুবেল।

‘কিল হিম’ পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। এই সিনেমায় আরও অভিনয় করেছেন বর্ষা, মিশা সওদাগরসহ অনেকে।

পরিচালক মো. ইকবাল বলেন, রুবেল ভাই এবং অনন্ত জলিল অনেকদিন ধরে অপেক্ষা করছেন একসঙ্গে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য। অবশেষে তারা দুজন ‘কিল হিম’ সিনেমায় একসঙ্গে অ্যাকশন দৃশ্যে শুটিং করছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ