মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
বিনোদন

হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সুস্মিতা সেন হৃদরোগে আক্রান্ত। অভিনেত্রী নিজেই তার ইনসটাগ্রাম পোস্টে বাবার সঙ্গে ছবি পোস্ট করে এই খবর জানিয়েছেন। ‘হিন্দুস্তান টাইমস’-এ প্রকাশিত খবরে এমন তথ্য জানা গেছে।

দুদিন আগে গুরুতর হার্ট অ্য়াটাক হয় সুস্মিতা সেনের। তার অবস্থা এতটাই খারাপ যে, সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয়। তবে এখন তিনি অনেকটাই সুস্থ।

সুস্মিতা সেন নিজের ইনসটাগ্রাম পোস্টে লিখেছেন, আপনার হৃদয়কে খুশি ও সাহসী রাখুন এবং এটি আপনার পাশে দাঁড়াবে যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন যে, আমার হৃদয় অনেক বড়।

নিজের অসুস্থতা নিয়ে সুস্মিতা আরও লেখেন, এ অবস্থায় যারা আমার পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। এই পোস্টটি শুধু আমার শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের সুসংবাদ সম্পর্কে অবহিত রাখার জন্য। আমার এটাও বলার আছে যে, সব ঠিক আছে এবং আমি আবার জীবনে সব কিছুর জন্য প্রস্তুত!

সুস্মিতা সেনের অসুস্থতার খবর প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্ত-অনুরাগীরা তার জন্য শুভ কামনা জানিয়েছেন। পাশাপাশি ভক্তরা সুস্মিতার দ্রুত সুস্থতাও কামনা করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ