শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

বুড়ো বয়সে সিনেমায় নামছি, সবার দোয়া চাই : আফরান নিশো

বিনোদন ডেস্ক : ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। ছবিতে তার বিপরীতে থাকছেন অভিনেত্রী তমা মির্জা।

জমজমাট আয়োজনে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ‘সুড়ঙ্গ’র মহরত।

মৌসুমী মৌয়ের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আফরান নিশো, রাফী, তমা মির্জা, মোস্তফা মনোয়ার। আরও ছিলেন সুড়ঙ্গ-এর দুই প্রযোজক রেদওয়ান রনি ও শাহরিয়ার শাকিল।

২৩ বছরের ক্যারিয়ারে প্রথম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আফরান নিশো। তিনি বলেন, সব সময়ই ইচ্ছা ছিল বড় পর্দায় কাজ করবো। সবচেয়ে সহজ গল্পে কাজ করতে চেয়েছিলাম। সুড়ঙ্গ তেমনই। প্রতিটি কাজই চ্যালেঞ্জ ফিল করি। যেহেতু ফিল্ম তাই এতে বাড়তি অ্যাফোর্ড অবশ্যই থাকবে।

নিশো আরও বলেন, যারা সুড়ঙ্গ’তে যুক্ত আছেন আমার বিশ্বাস সবার মধ্যে হার্ড ওয়ার্কিং করার মানসিকতা আছে। সবাই ডেডিকেটেড আছে, ভালো কিছু হবে আশা করি।

Imported from WordPress: image-2.png

মজার ছলে নিশো বলেন, বৃদ্ধ বয়সে সিনেমায় নামার চেষ্টা করছি। সবার দোয়া ও সাপোর্ট চাই। শুটিং শেষে আরও ভালো অভিজ্ঞতা জানাতে পারবো।

ওটিটির বেশ কটি কাজে অভিনেত্রী হিসেবে তমা মির্জাকে নতুন করে পরিচিতি এনে দিয়েছে। তিনি বলেন, নিশো ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। এই মানুষটার অনেক বড় ভক্ত আমি। তার ব্যাপারে বলতে অনেক নার্ভাস লাগে। কারণ আমি যতবার তার সাথে বসেছি স্ক্রিপ্ট, লুক নিয়ে তাকে যত কিছুই জিজ্ঞেস করেছি উনি বলতো আর আমি মুগ্ধ হয়ে শুনেছি।

পরিচালক রায়হান রাফী বলেন, সুড়ঙ্গের গল্প বানাতে সীমাবদ্ধতা ছিল।এটি এমন এক গল্প, যা শুধু পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীরা মিলে সম্ভব নয়। শক্তিশালী প্রযোজক দরকার হয়। আমরা প্রডিউসার বলতে যেটা বুঝি। কে অভিনেতা হবে কে অভিনেত্রী হবে কোথায় পোস্ট হবে, কোন ক্যামেরা দিয়ে শুট হবে, তাকে কষ্ট করে বুঝতে হয় না, সে নিজেই সব বুঝে।

Imported from WordPress: image-3.png

৫ মার্চ থেকে সুড়ঙ্গ সিনেমার শুটিং শুরু হবে সিলেটে। টানা শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির কাজ শেষ হবে। মুক্তি পাবে চলতি বছর ঈদুল আজহায়।

আরও পড়ুন:

শুটিং সেটে গুরুতর আহত সামান্থা

‘মেঘের নৌকা’য় বুবলীর সঙ্গে মাহফুজের রোমান্স

‘ওরা ৭ জন’ সিনেমার টিজার প্রকাশ

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত