রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট ফের বাড়লো স্বর্ণের দাম জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর
বিনোদন

হংকংয়ে জনপ্রিয় মডেলের খণ্ডিত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক : হংকংয়ের জনপ্রিয় মডেল ও সোশ্যালাইট অ্যাবি চোইয়ের খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। বেশ কিছুদিন ধরেই তিনি নিখোঁজ। অবশেষে তার খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। হংকংয়ের একটি গ্রামের বাড়িতে খণ্ডিত এই দেহ পাওয়া গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) অ্যাবি চোইয়ের নিখোঁজ হওয়ার খবর পেয়েছিলেন পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) তার প্রাক্তন স্বামীকে চোইকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। নৌকায় করে শহর ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার করা হয় তাকে। এর একদিন আগে অভিযুক্তের বাবা-মা ও বড় ভাইকেও গ্রেপ্তার করা হয়।

একাধিক গণমাধ্যম থেকে জানা যায় মিসেস চোইয়ের দেহাবশেষ লুং মেই গ্রামের একটি বাড়ির ফ্রিজে পাওয়া গেছে। তাকে সর্বশেষ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কাউলুন সিটিতে দেখা গিয়েছিল। সেখান থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে সেই গ্রামে মিলল তার দেহাবশেষ।

পুলিশ আরও জানায়, ‘ওই বাড়িতে তারা এখনও অ্যাবির শরীরের কিছু অংশের সন্ধান চলছে। ঘটনাস্থল থেকে মাংসের টুকরো, একটি বৈদ্যুতিক করাত এবং মামলার সঙ্গে সন্দেহজনক কিছু পোশাক জব্দ করা হয়েছে।’

প্রসঙ্গত, চোই সম্প্রতি বিলাসবহুল জীবনধারা ম্যাগাজিনের এল’অফিসিয়াল মোনাকো’র একটি প্রচ্ছদে হাজির হয়েছিলেন। গত মাসে ফ্রান্সের প্যারিসে এলিয়ে সাব স্প্রিং সামার ২০২৩ হাউট কউচার শো’তে ফটোশুটে অংশ নিয়েছিলেন চোই। তিনি হংকং-এর একজন সুপরিচিত সোশ্যালাইট ও মডেল ছিলেন। লন্ডন, প্যারিস, সাংহাই, হংকংসহ বেশ কিছু আন্তর্জাতিক বিলাসবহুল ব্র্যান্ডের বিজ্ঞাপন ও ফটোশুটে নিয়মিত ছিলেন তিনি। সূত্র : বিবিসি, সিএনএন।

আরও পড়ুন:

‘লাল পাহাড়ির দেশে যা’ খ্যাত সুভাষ আর নেই

ছবি ফ্লপ হল অক্ষয়ের, আর কটাক্ষ শুনছেন কঙ্গনা?

‘ওরা ৭ জন’ সিনেমার টিজার প্রকাশ

এই সম্পর্কিত আরো

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ফের বাড়লো স্বর্ণের দাম

জামায়াত ক্ষমতায় গেলে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে: জামায়াতে আমীর