সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

১২৩৪ কোটি ছাড়িয়ে পাঠানের আয়

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় দেখা য়ায়। ২০১৮ সালে সর্বশেষ ‘জিরো’ সিনেমায় দেখা যায় শাহরুখ খানকে। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই সিনেমা। এরপরই আড়ালে চলে যান শাহরুখ খান। দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন বছরে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ধরা দিলেন কিং খান। ফিরে এলেন রাজার মতোই।

সিনেমাটি মুক্তির পর কেটে গেছে ২০ দিন। এখনো বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি। বলি মুভি রিভিউজ জানিয়েছে, ২০তম দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ৫ কোটি রুপি। এ পর্যন্ত ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৪৯৪.০৫ কোটি রুপি। ২০তম দিন পর্যন্ত বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৯৬০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১২৩৪ কোটি ৭৫ লাখ টাকার বেশি।

সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় ‘পাঠান’-এর অবস্থান এখন চতুর্থ। সর্বোচ্চ আয় করা বাকি তিনটি সিনেমা হলো—বাহুবলি টু (প্রথম), কেজিএফ টু (দ্বিতীয়), ট্রিপল আর (তৃতীয়)।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে।

সর্বশেষ পাওয়া সংবাদ