রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
বিনোদন

দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে জাহ্নবী কাপূর

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বলিউডের অভিনেত্রী জাহ্নবী কাপূর। ‘ধড়ক’ ছবির মাধ্যমে অভিষেক হওয়া জাহ্নবী কাপুর বলিউডে অনেক ছবিতে কাজ করেছেন।

জাহ্নবীর দক্ষিণী অভিষেকের খবর অনেক দিন ধরেই মিডিয়ার শিরোনামে রয়েছে। যদিও, অতীতে জাহ্নবীর বাবা বনি কাপুর তার দক্ষিণী অভিষেকের কথা অস্বীকার করেছিলেন। এখন আবারও জাহ্নবীর দক্ষিণী অভিষেকের খবর সামনে আসছে। দাবি করা হচ্ছে অভিনেতা জুনিয়র এনটিআরের বিপরীতে জুটি বাঁধবেন জাহ্নবী।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জাহ্নবীকে দক্ষিণের অভিনেতা জুনিয়র এনটিআর-এর বিপরীতে দেখা যাবে। এই ছবির নাম এখনও ঠিক হয়নি৷ বর্তমানে এটিকে বলা হচ্ছে ‘এনটিআর ৩০’। এই ছবিটি পরিচালনা করছেন কোরাতলা শিভা। দাবি করা হচ্ছে, এই মাসের শেষ নাগাদ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হবে এবং মার্চ থেকে এর শুটিং শুরু হবে।

যদিও জাহ্নবীর বাবা মেয়ের সাউথ ডেবিউকে অস্বীকার করছেন। যাইহোক, মিডিয়া রিপোর্ট অনুসারে ছবির সাথে যুক্ত একটি সূত্র নিশ্চিত করেছে যে নির্মাতারা সম্প্রতি জাহ্নবীকে ছবিতে চুক্তিবদ্ধ করেছেন। তিনি শীঘ্রই জুনিয়র এনটিআরের সাথে একটি ফটোশুটের জন্য দলের সাথে যোগ দেবেন। এ মনও দাবি করা হচ্ছে যে নির্মাতারা কয়েক দিনের মধ্যে এই ফটোশুট করার পরিকল্পনা করছেন।

বনি কাপুর যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জাহ্নবীর দক্ষিণে অভিষেকের একটি বিবৃতি দিয়েছেন। অন্যদিকে, একটি ইভেন্ট চলাকালীন জুনিয়র এনটিআর ভক্তদের অনুরোধ করেছিলেন তার পরবর্তী ছবি সম্পর্কে আরও আপডেট না চাইতে। অভিনেতা বলেছেন, এটি তাকে ও পুরো দলকে চাপে ফেলেছে। নতুন কিছু হলে তিনি নিজেই জানাবেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ