সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

শ্রাবন্তী আমাকে বিয়ে করলে আপত্তি নেই: অঙ্কুশ

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় দুই তারকা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনে। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন এই তারকা জুটি। চলতি বছরের ১৪ই ফেব্রুয়ারি সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে এই প্রেমিক যুগলের। তবে ঐন্দ্রিলার সঙ্গে আদৌ বিয়ে হবে কি না সেটা জানেন না অঙ্কুশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন এই অভিনেতা। এদিকে কবে তারা সাত পাকে বাঁধা পড়বেন সে নিয়ে আগ্রহের কমতি নেই টালিপাড়া থেকে শুরু করে অঙ্কুশ-ঐন্দ্রিলার ভক্তদের মধ্যে। তবে সম্প্রতি শ্রাবন্তী তাকে বিয়ে করলে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন এই অভনেতা।

ওই পোস্টের পর থেকেই প্রসেনজিৎ, আবির চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় তারকারা ফোন করে অঙ্কুশের কাছে জানতে চাইছেন, কেন তাদের বিয়ে হচ্ছে না? এসব রেখে দ্রুত বিয়ের তারিখ ঘোষণা করে যেন বিয়ের পিঁড়িতে বসেন তারা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

সম্প্রতি তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন ঐন্দ্রিলাকে। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, তোদের একসঙ্গে কত বছর হলো বল তো? তোদের সম্ভবত সম্পর্কের ১২ বছরের বেশি হয়ে গেছে।

শ্রাবন্তীর ওই প্রশ্ন শুনে দৌড়ে অঙ্কুশের কাছে যান ঐন্দ্রিলা। ভিডিও দেখে অঙ্কুশ জানান, ধুর! সবাই একই প্রশ্ন করছে। একদমই ভালো লাগে না। কী করে বলি? লজ্জায় কাউকে কিছু বলতেও পারছি না।

হতাশার চরম পর্যায়ে পৌঁছে অঙ্কুশ বলেন, শ্রাবন্তীর যদি আমার ব্যাচেলর থাকায় এতোই সমস্যা হয়ে থাকে, তাহলে ও (শ্রাবন্তী) আমাকে বিয়ে করে নিক। এতে আমার কোনো আপত্তি নেই। অঙ্কুশের এমন কথায় রীতিমতো রেগে যান ঐন্দ্রিলা। তার রক্তচক্ষু উপেক্ষা করে যেন পালানোর পথ খুঁজে পাচ্ছিলেন না তিনি। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন অঙ্কুশ।

আরও পড়ুন:

নাতাশা-হার্দিক আবার বিয়ে করছেন

হিরো আলমকে কোনো শিল্পী মনে করি না: জোতিকা জ্যোতি

বাংলাদেশ ও ভারতে ‘মায়ার জঞ্জাল’ মুক্তি পাচ্ছে ২৪ ফেব্রুয়ারি

নতুন রেকর্ড গড়ল মিঠুন-দেবের ‘প্রজাপতি’

সর্বশেষ পাওয়া সংবাদ