রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
বিনোদন

দক্ষিণ আফ্রিকায় র‌্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় র‌্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর ডারবানের একটি রেস্তোরাঁর বাইরে তাকে গুলি করে হত্যা করা হয়।

তিনি একেএ নামে পরিচিত ছিলেন। নাম তার কিয়েরনান ফোর্বস। ৩৫ বছর বয়সি তার একেএর ক্যারিয়ার শুরু করার আগে র‌্যাপ গ্রুপ এন্টিটির মাধ্যমে সংগীতজীবন শুরু করেছিলেন।

শনিবার ফোর্বসের পরিবার এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

একাধিক দক্ষিণ আফ্রিকান পুরস্কার জিতেছেন সংগীতশিল্পী কিয়েরনান ফোর্বস। যুক্তরাষ্ট্রের ব্ল্যাক এন্টারটেইনমেন্ট টেলিভিশন পুরস্কারের জন্য একাধিকবার মনোনীত হয়েছেন তিনি। এ ছাড়া এমটিভি ইউরোপ সংগীত পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন একেএ।

একেএর বাবা-মা, টনি ও লিন ফোর্বস টুইটারে এক পোস্টে বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি— আমাদের প্রিয় পুত্র আর আমাদের মাঝে নেই। সে মৃত্যুবরণ করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে দুজন সশস্ত্র সন্দেহভাজন ব্যক্তি রাস্তার ওপর পাশ থেকে ভিকটিমদের খুব কাছ থেকে গুলি করে। খুনের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ