সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

বাংলাদেশ ও ভারতে ‘মায়ার জঞ্জাল’ মুক্তি পাচ্ছে ২৪ ফেব্রুয়ারি

বিনোদন ডেস্ক : অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী অভিনীত ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাচ্ছে। বাংলাদেশ- ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির ইংরেজি নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। মুক্তি উপলক্ষে ৬ ফেব্রুয়ারি ট্রেইলার প্রকাশিত হয়েছে কলকাতা বইমেলায়।

সিনেমাটির প্রযোজক প্রযোজক জসীম আহমেদ বলেন, ‘আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একইসঙ্গে ছবিটি মুক্তি দিচ্ছি আমরা। কলকাতার নন্দন সহ মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে ছবিটি প্রদর্শিত হবে। একই ভাবে বাংলাদেশেও সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দেখানোর পরিকল্পনা আমাদের। কলকাতা বইমেলায় আমরা ট্রেলার উন্মোচন করেছি এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকছে।’

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে মায়ার জঞ্জাল এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। সিনেমাটি ইতোমধ্যে বেশ কিছু প্রথম সারির আন্তর্জাতিক উৎসবে সমাদৃত হয়েছে। জিতে নিয়েছে পুরস্কার ও প্রশংসা।

২০২০ সালে চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিশিয়াল সিলেকশনে আলোচিত ‘মায়ার জঞ্জাল’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ইউরোপিয়ান প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ সিনেমা মুক্তির ১৫ বছর পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দার জন্য কাজ করেন অপি করিম। সিনেমাটি তাঁর চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিত। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়ের বাসায় চাকরি করেন সোমা।

স্বামী চাঁদু চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী। গণেশ বাবু চরিত্রে ব্রাত্য বসু, বিউটির ভূমিকায় চান্দ্রেয়ী ঘোষ এবং সত্য চরিত্রে আছেন সোহেল রানা। ছবিটির শুটিং হয়েছে ঢাকা ও কলকাতায়।

জসিম আহমেদের প্রযোজনার পাশাপাশি কলকাতার ফ্লিপবুকও আছে সহ প্রযোজক হিসেবে। জসিম আহমেদ তিনটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করে দেশ-বিদেশে খ্যাতি পেয়েছেন। এগুলো হলো ‘দাগ’, ‘অ্যা পেয়ার অফ স্যান্ডেল’ ও ‘চকোলেট’।

আরও পড়ুন:

নতুন রেকর্ড গড়ল মিঠুন-দেবের ‘প্রজাপতি’

৭ কেজি ওজন কমিয়ে নতুন রুপে দীঘি

মাহিয়া মাহি ‘বুবুজান’ নিয়ে আবারও পর্দায় ফিরলেন

সর্বশেষ পাওয়া সংবাদ