সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

মাহিয়া মাহি ‘বুবুজান’ নিয়ে আবারও পর্দায় ফিরলেন

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে সমসাময়িক নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপৃট নিয়ে নির্মিত সিনেমা ‘বুবুজান’।

দীর্ঘ বিরতির পর ‘বুবুজান’ নিয়ে আবারও ফিরলেন পুরোনো ঠিকানায়। ভাইবোনের রসায়ন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। তবে নায়িকা চরিত্রে নয়, নায়কের বোনের চরিত্রে দেখা যাবে তাকে।

মাহি বলেন, ‘নতুন বছরের দ্বিতীয় মাসে এসে আমার একটি সিনেমা মুক্তি পাচ্ছে। বুবুজান সিনেমাটি শামীম আহমেদ রনি ভাই নির্মাণ করেছেন। এ সিনেমায় আমার যে চরিত্র, সেটি সিনেমাটির প্রাণ। আমার মনে হয়েছে সিনেমাটিতে আমার অভিনয় দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে, তাই অভিনয় করা। অভিনয় করতে গিয়ে যেটা দেখালাম, আসলে এটা শুধু আমার জন্য নয়, পৃথিবীর সব নারীকে নিয়েই এ সিনেমার গল্প। সব মিলিয়ে অন্যরকম একটা চরিত্রে দর্শকরা আমাকে পাবেন।’

সিনেমায় বুবুজানের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের চিত্রনায়ক নায়ক শান্ত খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া। শাপলা মিডিয়ার ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।

নারী সহিংসতা প্রতিরোধের অনবদ্য এক গল্প বুবুজান। যেখানে দেখা যাবে বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা আর বোনের আত্মত্যাগ।

সর্বশেষ পাওয়া সংবাদ