শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
বিনোদন

ভিডিও শেয়ার করে বিপাকে অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক : ফের বিতর্কে বলিউড তারকা অক্ষয় কুমার। রবিবার তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে নিজের উত্তর আমেরিকা সফরের একটি প্রচারমূলক ভিডিও শেয়ার করেন তিনি। আর এর পরেই ফের শুরু হয় বিতর্ক।

একটি ১৯ সেকেন্ডের ভিডিও ক্লিপে অভিনেতাকে ভারতের মানচিত্রের উপর দিয়ে হাঁটতে দেখা গিয়েছে। এই ভিডিওটিতে অভিনেত্রী দিশা পাটানি, মৌনি রায়, নোরা ফাতেহি এবং সোনম বাজওয়াও রয়েছেন।

তাঁর অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে, অক্ষয় এই প্রোমো ভিডিওটি শেয়ার করেছেন এবং বলেছেন, ‘বিনোদন প্রদানকারীরা উত্তর আমেরিকায় ১০০ শতাংশ শুদ্ধ দেশী বিনোদন আনতে প্রস্তুত। আপনার সিট বেল্ট বেঁধে রাখুন, আমরা মার্চে আসছি!’

এই বছরের মার্চে বলিউড তারকাদের উত্তর আমেরিকা সফরের প্রচারের জন্য ছোট ক্লিপটি শেয়ার করা হয়েছিল।

অক্ষয়ের পোস্টটি অবশ্য নেটিজেনরা ভালোভাবে নেয়নি বলেই জানা গিয়েছে। তাঁরা এই ঘটনাকে ভারতের মানচিত্রের প্রতি ‘অসম্মান’ বলে অভিহিত করেছে।

যদিও কিছু ট্যুইটার ব্যবহারকারী বলেছেন যে ‘অক্ষয় এটি অত্যন্ত অন্যায়’, অন্যরা বলেছেন যে ‘এই ধরনের আচরণ কোনও দেশে গ্রহণযোগ্য নয়’। অক্ষয় এখনও পর্যন্ত এই বিতর্ক নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

কাজের ক্ষেত্রে, অক্ষয়কে পরবর্তীতে ইমরান হাশমির সঙ্গে ‘সেলফি’ ছবিতে দেখা যাবে। এই সিনেমায় তাঁদের পাশাপাশি ডায়ানা পেন্টি এবং নুসরাত বারুচা মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ সালে বড় পর্দায় আসতে চলেছে এই সিনেমা। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

সালমান শাহ-শাবনূরের ‘তুমি আমার’ মুক্তি পাচ্ছে শুক্রবার

অভিনেত্রী রূপাঞ্জনাকে কুপ্রস্তাব, ফাঁস করলেন স্ক্রিনশট

▐ সর্বশেষ পাওয়া সংবাদ