শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
বিনোদন

সালমান শাহ-শাবনূরের ‘তুমি আমার’ মুক্তি পাচ্ছে শুক্রবার

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তবে মৃত্যুর পরেও একটুও জনপ্রিয়তা কমেনি এক সময়ের স্টাইলিশ এই অভিনেতার।

স্বল্প সময়ের ক্যারিয়ারে অধিকাংশ সিনামাতেই সালমান শাহের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছিলেন শাবনূর। ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল জুটি হিসেবেই ধরা হয় তাদের। কিন্তু সালমান শাহর মৃত্যুর পরে সমাপ্তি ঘটে এই জুটির।

তবে নব্বই দশকের পর্দা মাতানো সেই জুটি আবারও হলে ফিরছে। আগামী ১০ ফেব্রুয়ারি বরিশালের অভিরুচি হলে মুক্তি পাচ্ছে সালমান শাহ-শাবনূর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আমার’। ১৯৯৪ সালের ১৯ মে কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল জহিরুল হক পরিচালিত এই ছবিটি।

পুনরায় সিনেমা মুক্তির খবরটি নিশ্চিত করেছেন কাহিনিকার ও চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু। তিনি জানান, আমার বাবা জহিরুল হক (প্রয়াত) পরিচালিত এবং আমার লেখা কাহিনি ও সংলাপে প্রথম সিনেমা ‘তুমি আমার’ আগামী ১০ ফেব্রুয়ারি বরিশালের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

জহির আরও বলেন, বাবা সিনেমার পুরো কাজ শেষ করে যেতে পারেননি। তার মৃত্যুর পর প্রয়াত তমিজ উদ্দীন রিজভী আঙ্কেল এই সিনেমার বাকি অংশ নির্মাণ করেন। পরে আদৃতা কথাচিত্রের ব্যানারে মুক্তি পায়। এটি আমার জীবনের সবচেয়ে স্মৃতিবিজড়িত ও উল্লেখযোগ্য সিনেমা।

‘তুমি আমার’ সিনেমাতে সালমান শাহ ও শাবনূর ছাড়াও অভিনয় করেছিলেন, প্রবীর মিত্র, ডন, কে এস ফিরোজ, ইদ্রিস, জহিরুল হক, সৈয়দ হাসান ইমাম, মাহমুদুল ইসলাম মিঠু, ববি, সজীব তাহের, রাশেদা চৌধুরী প্রমুখ।

প্রসঙ্গগত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় অবস্থিত নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড় ছিলেন। ছোট বেলায় তিনি ছিলেন কণ্ঠশিল্পী। ইমন নামে অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সালমান শাহ। প্রথম ছবিতেই সারা দেশের মানুষের মন জয় করে নিলেন তার অভিনয়, ব্যক্তিত্ব আর সুদর্শন চেহারা দিয়ে। তিন বছরে অভিনয় করেছেন মোট ২৭টি ব্যবসাসফল সিনেমায়।

তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেমযুদ্ধ, কন্যা দান, দেন মোহর, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহা মিলন, আশা ভালোবাসা, বিচার হবে, এইঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়সী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু উল্লেখযোগ্য।

এসব সিনেমায় তার নায়িকা ছিলেন মৌসুমী, শাবনুর, লিমা, শাবনাজ, বৃষ্টি, শাহনাজ, শ্যামা প্রমুখ। কেয়ামত থেকে কেয়ামত সালমানের সঙ্গে মৌসুমীর অভিনয় এবং এই জুটি পরিচিত হলেও শাবনুরের সঙ্গে তার জুটিবদ্ধ সিনেমার সংখ্যা বেশি। এবং এই জুটিই বেশি জনপ্রিয় হয়ে ওঠে।

এছাড়াও টিভি নাটকেও বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। এগুলো হলো আকাশ ছোঁয়া, দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, পাথর সময়, ইতিকথা, নয়ন, স্বপ্নের পৃথিবী (টেলিফিল্ম)।

আরও পড়ুন:

সালমান শাহর মৃত্যু নিয়ে ওয়েব সিরিজ, নির্মাতাকে লিগ্যাল নোটিশ

জাতিসংঘ শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হলেন তাহসান

▐ সর্বশেষ পাওয়া সংবাদ