সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
বিনোদন

অগ্নিদগ্ধ অভিনেত্রী আঁখির অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক : নাটকের শুটিং করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ছোটপর্দার অভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এ ব্যাপারে বার্ন ইনস্টিটিউটের সমম্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, পুড়ে যাওয়া ক্ষতি এখনও শুকায়নি। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে শ্বাসকষ্ট রয়েছে। সবশেষ তার অবস্থা অবনতি হয়েছে।

এদিকে, আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির বলেন, বৃহস্পতিবার ভোরে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসকরা ঝুঁকি এড়াতে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

এর আগে চিকিৎসকরা জানান, আঁখির দুই হাত, পা, মুখমণ্ডল, মাথার একপাশ এবং শ্বাসনালিসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাকে সব ধরণের চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিনেত্রীর স্বামী নির্মাতা রাহাত কবির ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গত ২৮ জানুয়ারি দুপুর ২টার দিকে আঁখি মিরপুরের একটি শুটিং হাউজে টেলিফিল্মের শুট করছিলেন। সেই শুটিং সেটে মেকআপ নিয়ে ওয়াশরুমে যান চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনাটি ঘটে। ততক্ষণে দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫ শতাংশ বার্ন হয়ে যায়।

চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন তিনি।

আরও পড়ুন:

‘অবতার ৩’ এ থাকছে চার্লি চ্যাপলিনের ছায়া!

নতুন পরিচয়ে চিত্রনায়ক রিয়াজ

ইউএনডিপির শুভেচ্ছাদূত হলেন জয়া আহসান

সর্বশেষ পাওয়া সংবাদ