সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

পরিবেশবান্ধব শিল্প ও আইসিটি খাতে অর্থায়ন করবে আইপিডিসি

পরিবেশবান্ধব শিল্প ও প্রযুক্তিনির্ভর ব্যবসার বিকাশে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং অ্যান্ড গ্রিন ইন্ডাস্ট্রি এবং আইসিটি খাতের উন্নয়ন-সংক্রান্ত পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এসব উদ্যোগের মাধ্যমে যোগ্য ব্যবসা ও প্রকল্পে অর্থায়নের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের সবুজ ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অবদান রাখবে প্রতিষ্ঠানটি।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্সের এ পুনঃঅর্থায়ন কর্মসূচিতে অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় দুটি উদ্যোগের আওতায় অর্থায়নের সুযোগ ও সম্ভাবনা তুলে ধরা হয়।

গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং অ্যান্ড গ্রিন ইন্ডাস্ট্রি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পরিবেশবান্ধব কারখানা ও সবুজ শিল্প স্থাপনে বিভিন্ন যোগ্য প্রকল্পে অর্থায়নের সুযোগ রয়েছে। অন্যদিকে, আইসিটি খাতের উন্নয়নে পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে সফটওয়্যার উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক, ডেটা অ্যানালিটিকস, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস, ই-কমার্সসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যবসা ও উদীয়মান প্রযুক্তি খাতে অর্থায়নের সুযোগ তৈরি হবে। এ স্কিমে নির্দিষ্ট যোগ্য আইসিটি পণ্য ও সেবার পাশাপাশি আইসিটি খাতের নারী উদ্যোক্তারাও অগ্রাধিকার পাবেন।

আইপিডিসির এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদে সম্ভাবনাময় খাতে দায়িত্বশীল অর্থায়নের পাশাপাশি বাংলাদেশের সবুজ ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরের প্রক্রিয়াকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক এ কে এম নূরুন্নবী। আইপিডিসি ফাইন্যান্সের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও এসএমই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আশিক হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “দায়িত্বশীল অর্থায়ন টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ পুনঃঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের সবুজ অর্থনীতিতে রূপান্তর এবং প্রযুক্তিনির্ভর প্রবৃদ্ধিতে ভূমিকা রাখা ব্যবসাগুলোর পাশে থাকতে চাই।”

টেকসই অর্থায়ন, এসএমই উন্নয়ন ও দায়িত্বশীল ঋণ প্রদানের ওপর গুরুত্ব দিয়ে আইপিডিসি ফাইন্যান্স এমন ব্যবসা ও উদ্যোগে অর্থায়ন অব্যাহত রাখতে চায়, যা দেশের আরও স্থিতিশীল, উদ্ভাবনী ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে ভূমিকা রাখবে।

সর্বশেষ পাওয়া সংবাদ