বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল রাতে, জানবেন যেভাবে

কর্পোরেট সংবাদ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফলাফল আজ বুধবার (১৫ মে) রাতে প্রকাশ হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, চূড়ান্ত ফল প্রস্তুতের কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল বুধবার প্রকাশ হবে।

যেভাবে ফলাফল জানা যাবে-

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মোবাইলফোনে পাঠানো এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও জানা যাবে।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। ২০ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ২০ হাজার ৬৪৭ জন। গত ১৪ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত তারা মৌখিক পরীক্ষায় অংশ নেন।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১৭ জুন।

সর্বশেষ পাওয়া সংবাদ