বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

এসএসসিতে শুধু গণিতেই ফেল ১ লাখ ৬৬ হাজার

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে রোববার (১২ মে)। এবার গড় পাসের হার ৮৩.৪ শতাংশ। তবে এবারের পরীক্ষায় শুধু গণিতেই ১ লাখ ৬৬ হাজার ৬০২ পরীক্ষার্থী ফেল করেছেন।

রোববার (১২ মে) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

চলতি বছর ১১টি বোর্ডের ১৮ লাখ ৯১ হাজার ৫৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে ১৫ লাখ ৭২ হাজার ৪৩২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।এর মধ্যে শুধু গণিতেই ফেল করেছে ১ লাখ ৬৬ হাজার ৬০২ জন।

বোর্ডভিত্তিক ফলাফলে এ বছর গণিতে সবচেয়ে খারাপ ফল করেছে মাদরাসা বোর্ড। বোর্ডটিতে ১২ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থীই গণিতে ফেল করেছে।

এ ছাড়া ঢাকা বোর্ডে ফেলের হার ১২ দশমিক ২৮ শতাংশ, কুমিল্লায় ১২ দশমিক ০৪ শতাংশ, দিনাজপুরে ১১ দশমিক ৯০ শতাংশ, ময়মনসিংহে ১০ দশমিক ৪৯ শতাংশ, চট্টগ্রামে ৭ দশমিক ৬৩, বরিশালে ৭ দশমিক ৪০ শতাংশ, সিলেট বোর্ডে ৬ দশমিক ৩৯ শতাংশ এবং রাজশাহীতে ৬ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী গণিতে ফেল করেছে।

বিশ্লেষকরা বলছেন, গণিতে ফলাফল খারাপ হওয়ায় এবার জিপিএ-৫ কমেছে। গত বছর ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার তা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

আরও পড়ুন:

এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু, চলবে ১৯ মে পর্যন্ত

২৯৫ শিক্ষার্থীর ২৯৪ জনই পেলেন জিপিএ-৫

৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি: শিক্ষামন্ত্রী

সর্বশেষ পাওয়া সংবাদ