মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ফেনীতে বই উৎসবে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

কর্পোরেট সংবাদ ডেস্ক : বছরের প্রথমদিনে জেলায় বই উৎসবে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। আজ জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বই হাতে পেয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

আজ সোমবার বেলা ১১টায় ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, বছরের প্রথমদিনে এই বই উৎসব বাংলাদেশের জন্য বড় দৃষ্টান্ত। পৃথিবীর কোনো দেশে এমনটি নেই। বাংলাদেশে এত উৎসবের ভিড়ে এ উৎসবটি একদম ব্যতিক্রম। একসময় ধার করে বই পড়তে হতো। কিন্তু বর্তমান সরকার বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে।

জেলা শিক্ষা অফিসের দেয়া তথ্যমতে, ফেনীতে মাধ্যমিকে মোট শিক্ষার্থী ১ লাখ ৬৪ হাজার ১৮৫ জন এবং মাদরাসায় ১ লাখ ৫৪ হাজার ৩৫ জন। ২০২৪ শিক্ষাবর্ষে বইয়ের মোট চাহিদা ২৬ লাখ ৯১ হাজার ৩৯২টি। মোট প্রাপ্তির হার ৬২ দশমিক ৩৩ শতাংশ। তবে মাধ্যমিকে শতভাগ বই না আসলেও জেলায় প্রাথমিকের শতভাগ বই এসেছে। বছরের প্রথমদিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই হাতে পাচ্ছেন বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া তথ্যানুযায়ী, প্রাথমিকে জেলায় মোট বরাদ্দকৃত বইয়ের সংখ্যা ৬ লাখ ৭৫ হাজার ৫৩৩টি। তারমধ্য সব বই ইতোমধ্যে জেলার ৫৫৯টি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে গেছে। ফেনীর ৬ উপজেলায় ৬ লাখ ৭৫ হাজার ৫৩৩টি বইয়ের মধ্যে সদর উপজেলায় বরাদ্দকৃত বই ২ লাখ ৬৯ হাজার ২৩৮টি, দাগনভূঞায় ১ লাখ ১৭ হাজার ৮৬১টি, সোনাগাজীতে ১ লাখ ৩৯ হাজার ২০০টি, ছাগলনাইয়ায় ৫৭ হাজার ৩৪টি, পরশুরামে ৩৯ হাজার ৫৫০টি ও ফুলগাজীতে ৫৫ হাজার ৬৪০টি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ বলেন, সকল স্কুলে বছরের প্রথমদিনেই শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে। প্রাথমিকের কারিকুলামে খুব বেশি পরিবর্তন না হলেও ভেতরে কিছু-কিছু পাঠ পরিবর্তন হয়েছে। ফলে পুরাতন বই দেওয়ার কোন সুযোগ নেই। সকল শিক্ষার্থী নতুন বই পাচ্ছে। খবর বাসস।

ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম বলেন, বিদ্যালয়ের ৯ম শ্রেণির ১৫০ জন শিক্ষার্থী ছাড়া অন্যরা বই পেয়েছে।আশাকরি ৯ম শ্রেণির শিক্ষার্থীরা শিগগিরই বই পাবে।

এই সম্পর্কিত আরো

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী