শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সূচকের বড় উত্থানে লেনদেন শেষ সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম তাড়াশ পৌরসভার ৮ কোটি ৪৭ লাখ টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ কালীগঞ্জে নিখোঁজের পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী চতুর্থ দফায় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ কথায় নয়, কাজের মাধ্যমে নিজের দক্ষতা-যোগ্যতা প্রমাণ দিতে চান নতুন গভর্নর
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বাওয়া স্কুলের উদিতি দাশের ট্যালেন্টপুলে বাজিমাত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫-এ ট্যালেন্টপুলে মেধাবৃত্তি অর্জন করে সাফল্যের স্বাক্ষর রাখল বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ–এর শিক্ষার্থী উদিতি দাশ মুমু। ফল প্রকাশের পরপরই শিক্ষাঙ্গনে বইছে আনন্দের জোয়ার।
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে একযোগে দেশের ৯টি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছেন ১ হাজার ২২৭ জন এবং সাধারণ বৃত্তি অর্জন করেছেন ২ হাজার ৬৩০ জন শিক্ষার্থী।
 
নিজের এই অর্জনের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উদিতি দাশ মুমু বলেন, “শিক্ষকদের আন্তরিক পরিশ্রম ও দিকনির্দেশনা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।” 
 
তিনি স্কুলশিক্ষক, কোচিং ও প্রাইভেট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন, “প্রিয় শিক্ষকদের পরামর্শ ও অনুপ্রেরণাই আমাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।” এসময় মা-বাবার অবদানও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে এই মেধাবী শিক্ষার্থী।
 
উদিতির মা বিদিতা চৌধুরী গৃহিণী এবং পিতা শুকলাল দাশ চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার। 
 
মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত পিতা শুকলাল দাশ জানান, নিয়মিত স্কুল ও কোচিংয়ের পাশাপাশি বাসায় নির্ধারিত রুটিন মেনে পড়াশোনা করেছে উদিতি। বিশেষ করে পরীক্ষার আগের কয়েক মাসের রাত-দিনের অধ্যবসায়ই তাকে এই কৃতিত্ব এনে দিয়েছে।' ভবিষ্যতেও এই সাফল্যের ধারা ধরে রাখতে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে উদিতি।

এই সম্পর্কিত আরো

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম

তাড়াশ পৌরসভার ৮ কোটি ৪৭ লাখ টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ

কালীগঞ্জে নিখোঁজের পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

চতুর্থ দফায় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

কথায় নয়, কাজের মাধ্যমে নিজের দক্ষতা-যোগ্যতা প্রমাণ দিতে চান নতুন গভর্নর