কর্পোরেট সংবাদ ডেস্ক: শনিবার (৩১ জানুয়ারি) পুরান ঢাকার ওয়ারী আবেদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ারিয়ান্স এলামনাই কার্যকরী পর্ষদের নবগঠিত কমিটির (২০২৬-২৮) ৫১ জন সদস্যদের নিয়ে শপথ বাক্য পাঠ ও প্রায় ২৫০ জনেরও বেশী প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলাকে কেন্দ্র করে আয়োজন করা হয় পিঠা উৎসবের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। এছাড়া উপস্থিত ছিলেন-নবগঠিত কমিটির সভাপতি মোঃ মামুনুর রহমান (ব্যাচ -১৯৮৬), সাধারণ সম্পাদক কাজী সুলতান মাহমুদ (ব্যাচ -১৯৮৮) সহ অন্যান্য ব্যাচের সদস্যরা।
প্রধান নির্বাচন কমিশনার শেখ মোহাম্মদ এরশাদুল খবীর (ব্যাচ -১৯৮৩) নবগঠিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েস'র পক্ষ থেকে সম্মাননাসূচক উত্তরীয় প্রদান করেন ক্লাবটির কর্ণধার এস এম রুবায়েৎ-উল-ফেরদৌস (ব্যাচ -১৯৯৭), সহ -সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক।