মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৫১.৫৪, জিপিএ-৫ পেয়েছেন ২৬৮৪ জন

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী পাসের হার শতকরা ৫১ দশমিক ৫৪ ভাগ। এতে মোট পাসকৃত শিক্ষার্থীর সংখ‍্যা ৩৯ হাজার ৯৬ জন। এর মধ‍্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ শহীদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ‍্য জানান।

তিনি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে অংশ নিয়েছিলেন ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। এর মধ‍্যে পাস করেছেন ৩৯ হাজার ৯৬ জন শিক্ষার্থী। পাসকৃতদের মধ‍্যে ছেলেদের সংখ‍্যা ১৬ হাজার ৬৭৬ এবং মেয়েদের সংখ‍্যা ২২ হাজার ৪২০ জন। এ সমীকরণে পাসের হারে এগিয়ে মেয়েরা।

এছাড়া এবার পাসকৃত শিক্ষার্থীদের মধ‍্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন। এর মধ‍্যেও এগিয়ে রয়েছে মেয়েরা। এতে জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ‍্যা ১১১৭ এবং মেয়েদের সংখ‍্যা ১৫৬৭ জন।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাত্র ৩টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ‍্যা ১৫টি। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানের নাম পরিচয় জানা যায়নি।

ব্রিফিংয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ১০৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে।

আররও পড়ুন:

এইচএসসি পরীক্ষায় প্রাপ্য নম্বরই পেয়েছে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার