মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

জাকসু নির্বাচন: ১৫ হলের ভোট গণনা শেষ, এখনো বাকি ৬

নিজস্ব প্রতিবেদক: তৃতীয়দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) নির্বাচনের ভোটগণনা চলছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ১৫ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এখনো বাকি ৬ কেন্দ্রের ভোট গণনা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোট ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে। আশা করা হচ্ছে, বাকি ৬টি হলের ভোট গণনা দুপুর ১টার মধ্যে শেষ হবে।

এর আগে হল সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। শনিবার টানা তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই ভোট গণনা অনুষ্ঠিত হচ্ছে।

তবে গণনা শেষ হওয়ার সুনির্দিষ্ট সময় নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। নির্বাচন কমিশন একাধিকবার ভিন্ন ভিন্ন সময়সীমার কথা জানিয়েছে।

শুক্রবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছিলেন, রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু সময়সীমা পরিবর্তন হওয়ায় এখনও ফলাফল ঘোষণা হয়নি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম শুক্রবার দুপুরে জানিয়েছিলেন, ফলাফল বিকেলের মধ্যেই ঘোষণা করা সম্ভব। পরে আবার তিনি রাত ১০টা থেকে ১১টার মধ্যে বেসরকারিভাবে ফল প্রকাশের কথা বলেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। প্রথমে ওএমআর মেশিনে ভোট গণনা হবে বলে জানালেও, পরে মেশিন সরবরাহ নিয়ে ছাত্রদল ও শিবিরের পারস্পরিক দোষারোপের পর হাতে ব্যালট গোনার সিদ্ধান্ত হয়। সন্ধ্যা ৭টার দিকে বিভিন্ন হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নেওয়া হয় এবং সব প্রস্তুতি শেষে রাত ১০টার পর শুরু হয় গণনা।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার