মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

যমুনা সেতুর অবরোধ প্রত্যাহার করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন শেষে তা প্রত্যাহার করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টা ৫০ মিনিটে শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত। অবরোধের কারণে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে এক ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকে, ফলে প্রায় ২২ জেলার যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে যোগাযোগ স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জানান, গত ২৬ জুলাই থেকে তাঁরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন। আগামী ১৭ আগস্ট একনেক সভায় দাবি পূরণ না হলে তাঁরা গণঅনশন কর্মসূচি পালন করবেন। শিক্ষার্থী জামাল বলেন, ‘স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, ফেরার পথ নেই।’

যাত্রী সাদ্দাম হোসেন বলেন, ‘ভোগান্তি হলেও শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নেওয়া উচিত। কয়েক বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হয়নি, এটি দুঃখজনক।’ আরেক যাত্রী আল আমিন বলেন, ‘শিক্ষার্থীরা রোদ-বৃষ্টিতে ভিজে আন্দোলন করছে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে দায় কে নেবে? দ্রুত সমাধান প্রয়োজন।’

অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে যমুনা সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার