মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

উত্তরপত্র পুনর্নিরীক্ষণ: যশোর বোর্ডে এসএসসিতে জিপিএ-৫ পেল ২৭১ জন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণে ৬৭০ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল করা বিষয় থেকে বিভিন্ন গ্রেডে পাস করেছে ১৮৭ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২৭১ জন।

রোববার (১০ আগস্ট) সকালে এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন।

বোর্ড সূত্রে জানা গেছে, যশোর বোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৮ হাজার ৮৫১ শিক্ষার্থী। পাস করে ১ লাখ ২ হাজার ৩১৯ শিক্ষার্থী। যশোর বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ। আর জিপিএ-৫ পায় ১৫ হাজার ৪১০ শিক্ষার্থী। বোর্ডের ফলাফলে সন্তুষ্ট না হয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করে ৪৯ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী।

আজ সেই পুনর্নিরীক্ষণের ফলাফলে ৬৭০ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১৮৭ জন। নতুন করে পাস করা ১৮৭ জনের মধ্যে ২৩ জন ‘এ’ গ্রেড, ৩৩ জন ‘এ’ মাইনাস, ২৩ জন ‘বি’ গ্রেড, ৩৪ জন ‘সি’ গ্রেড ও ৭৪ জন ‘ডি’ গ্রেড পেয়েছে। নতুন করে ২৭১ জন জিপিএ-৫-প্রাপ্তদের মধ্যে ‘এ’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ২৬৫ জন। ‘এ’ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে তিনজন। ‘বি’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে দুজন। ‘সি’ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে একজন। এ ছাড়া ‘এ’ মাইনাস থেকে ‘এ’ গ্রেড পেয়েছে ১৩৩ জন। ‘বি’ গ্রেড থেকে ‘এ-মাইনাস’ পেয়েছে ৫৫ জন। ‘বি’ থেকে ‘এ’ গ্রেড পেয়েছে তিনজন। ‘সি’ থেকে ‘বি’ গ্রেড পেয়েছে ১৩ জন। ‘সি’ থেকে ‘এ-মাইনাস’ পেয়েছে চারজন। ‘ডি’ থেকে ‘সি’ গ্রেড পেয়েছে চারজন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, পরীক্ষার উত্তরপত্রে নম্বর যোগফল গণনার কারণে পুনর্নিরীক্ষণের রেজাল্টে পরিবর্তন আসে। সব শিক্ষক সমান নন। কিছু কিছু শিক্ষক দায়িত্বহীনতার প্রমাণ দিয়েছেন। তা ছাড়া এবার প্রশ্নপত্র নিয়েও কিছু সমস্যা ছিল। কিছু প্রশ্নে উত্তর চারটিই ওপেন ছিল। কিন্তু খাতা মূল্যায়নের শিক্ষক সেদিকে খেয়াল না রেখে ভুল নম্বর দিয়েছেন। এবার অভিজ্ঞ পরীক্ষক দিয়ে খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে। নিয়ম অনুয়ায়ী যে প্রাপ্য ফলাফল, সেটাই দেওয়া হয়েছে।

তিনি বলেন, যেসব শিক্ষক দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন; তাঁদের বিরুদ্ধে অব্যশই ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের খাতা মূল্যায়নে বাতিল করা হবে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার