মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

জাতীয় বিশ্ববিদ্যালয় ও এনইউএসডিএফ এর মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : শনিবার (৯ আগস্ট) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিটি কার্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফোরাম (NUSDF)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

এই সমঝোতা স্মারক জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমন্বিত কার্যক্রম হিসেবে বাস্তবায়িত হবে।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন দক্ষতা উন্নয়ন (Skill Development) কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ইন্টারনেট অব থিংস (IoT), ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, ফ্রিল্যান্সিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়াও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং ইন্ডাস্ট্রি সংযোগমূলক কার্যক্রম পরিচালিত হবে। এই কার্যক্রম সফল বাস্তবায়নের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের হার বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাশেম এবং NUSDF সভাপতি রিয়াজ হোসাইন।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার