মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

৬ দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’

কর্পোরেট সংবাদ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ও বাংলা একাডেমির উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’ শিরোনামে ৬ দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে।

আগামী ৩১ জুলাই বিকেল ৩টায় মেলা উদ্বোধন করবেন শহিদ ফাহিম জাফরের মা কাজী লুলুল মাখ মিন, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা।

বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই মেলা চলবে ৩১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ৬০টি প্রকাশনা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে। প্রতিদিনই থাকবে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণমূলক বক্তৃতা।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ: অনন্যা, অনিন্দ্য প্রকাশ, অনুপম প্রকাশনী, অনুপ্রাণন প্রকাশন, অবসর প্রকাশনা সংস্থা, অ্যার্ডন পাবলিকেশন, আগামী প্রকাশনী, আদর্শ, আহমদ পাবলিশিং হাউস, আহসান পাবলিকেশন্স, ইতি প্রকাশন, ইলান নূর এডিফিকেশন লিমিটেড, এড়ড়ভর, ঐতিহ্য, কথাপ্রকাশ, কবি প্রকাশনী, কলি প্রকাশনী, কাকলী প্রকাশনী, কিন্ডারবুকস পাবলিকেশন্স, কোয়ান্টাম, গার্ডিয়ান পাবলিকেশন্স, গ্রন্থিক প্রকাশন, জ্ঞান বিতরণী, জ্ঞানকোষ প্রকাশনী, তাকধুম, ত্রয়ী, দারুস সালাম বাংলাদেশ, দি ইউনির্ভাসিটি প্রেস লি. (ইউপিএল), দিব্যপ্রকাশ, ধ্রুবপদ, নালন্দা, পুথিপ্রকাশ, প্রতিভা প্রকাশ, প্রথমা, প্রিয়মুখ প্রকাশনী, বাঁধন পাবলিকেশন্স, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি., বাতিঘর, বাতিঘর প্রকাশনী, বিআইআইটি পাবলিকেশন্স, বিদ্যা প্রকাশ, বেঙ্গলবুকস, ভাষাচিত্র, মক্কা পাবলিকেশন্স, মাওলা ব্রাদার্স, শিখা প্রকাশনী, শিলা প্রকাশনী, সন্দীপন প্রকাশন, সময় প্রকাশন, সৃজন, স্টুডেন্ট ওয়েজ, স্বরে অ-সহ দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার