মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার

রহমতউল্লাহ আশিক, রাজশাহী প্রতিনিধি: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. আনন্দ কুমার সাহা।

বুধবার (৮ নভেম্বর ২০২৩) এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য পদে প্রফেসর ড. আনন্দ কুমার সাহা-কে ৪(চার) বছরের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য মো. সাহাবুদ্দিন নিয়োগ প্রদান করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩২(১)অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ড. আনন্দ কুমার সাহাকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন ।

এখানে উল্লেখ্য যে, প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ২০১৭ সালের ১৭ জুলাই থেকে ২০২১ সালের ১৬ জুলাই পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালনসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে বিএসসি (অনার্স)-এ প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং ১৯৮০ সালে এমএসসিতেও প্রথম শ্রেণী অর্জন করেন। তিনি ইংল্যান্ডের নিউ ক্যাসেল ইউনিভার্সিটি হতে ১৯৯২ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ভারতের পুনে ইউনিভার্সিটি হতে ২০০১ সালে মাইক্রোবায়োলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর ৬৫ টিরও বেশি গবেষণা পত্র জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। ১৩ জন শিক্ষার্থী তাঁর তত্ত্বাবধানে এম.ফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

প্রফেসর ড. আনন্দ কুমার সাহা অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন সময়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, যশোর শিক্ষা বোর্ড পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. সাহা বিভিন্ন সময়ে সুইডেন, যুক্তরাজ্য, ভারত, ডেনমার্ক, জার্মানি, নরওয়ে ও ফিনল্যান্ডে উল্লেখ্যযোগ্য সংখ্যক আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা