মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া পরীক্ষার বিষয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, কাল-পরশুর মধ্যে স্থগিত পরীক্ষা নেয়ার সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দেবে বোর্ড। তবে ২২ তারিখের পরীক্ষা যেদিন হবে, সেদিন সকালে হবে। আর ২৪ তারিখের পরীক্ষা যেদিন হবে, সেদিন বিকালে হবে।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, পরীক্ষা দুটি ঠিক কবে অনুষ্ঠিত হবে, তা কাল-পরশুর মধ্যে জানিয়ে দেবে বোর্ড।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রের একটি অঙ্গ। প্রধান উপদেষ্টা রাষ্ট্রের পক্ষ থেকে সবার হয়ে শোক জানিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথভাবে দোয়া মাহফিল হয়েছে। মাইলস্টোনের দুর্ঘটনা শুধু শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় নয়, আরও বৃহত্তর বিষয়। এটি একটি মর্মান্তিক, বেদনাদায়ক দুর্ঘটনা।

তিনি বলেন, দুর্ঘটনার দিন রাত প্রায় ১০টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। যখন বাসায় ফিরছি তখন পরীক্ষার বিষয়টি সামনে এল। কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা পেছানো হোক। পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেয়া যায় না। কারো একক এখতিয়ারও নেই পেছানোর। যখনই পরীক্ষার পেছানোর সিদ্ধান্ত হয়েছে, তারপরেই জানিয়ে দেওয়া হয়েছে।

সি আর আবরার বলেন, কারো কারো ধারণা রয়েছে, এককভাবে অনেক আগেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া যেত। যথাযথ প্রক্রিয়া মেনে পরীক্ষা পেছানো হয়েছে। কেউ যদি মনে করেন ভোগান্তির মধ্যে পড়েছেন, এই ব্যাখ্যা জানার পর তাদের ধারণা পাল্টাবে বলে মনে করি। কেন পরীক্ষা হলো না তা নিয়ে অনেক পরীক্ষার্থী এবং অভিভাবকেরও অসন্তুষ্টি রয়েছে। সেটাও বিবেচনায় নিতে হয়েছে। পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। আগে সিদ্ধান্ত নিতে পারলে ভালো হতো, কিন্তু সেটি সম্ভব হয়নি সঙ্গত কারণে।

শিক্ষা সচিবকে অব্যাহতি দেওয়া নিয়ে তিনি বলেন, বিষয়টি একটি উচ্চতর কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে। আমার নিজে থেকে পদত্যাগের কোনো অভিপ্রায় নেই। আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার নিয়োগকর্তাও রয়েছেন। তারা যদি মনে করেন আমার ব্যত্যয় রয়েছে, তাহলে যেতে বললে অবশ্যই চলে যাব। আঁকড়ে ধরার কিংবা নিজেকে জাস্টিফাই করার কিছু নেই।

শিক্ষা উপদেষ্টা বলেন, মাইলস্টোনে গিয়েছিলাম সরকারের পক্ষ থেকে শোক জানাতে। শিক্ষার্থীদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। দু-একটি যেগুলো সংবেদনশীল দাবি রয়েছে, সেগুলো নিয়েও গতকাল আলাপ হয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলো সরকার বিবেচনা করছে, সে প্রতিশ্রুতি দিয়ে এসেছি। তাদের দাবির বিষয়ে সরকার সংবেদনশীল। দ্রুততম সময়ের মধ্যে এ নিয়ে কাজ করব। কিছু দাবি পূরণে সময় লাগবে। অবশ্যই সুচিকিৎসার

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার