মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষায় আবেদন জমা ৪৯,৭৭৯

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার আবেদন পড়েছে ৪৯ হাজার ৭৭৯। বেশি আবেদন পড়েছে ইংরেজিতে ১৬ হাজার ১২৮। আগামী ১০ আগস্ট ফলাফল প্রকাশ করা হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

গত ১০ জুলাই শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। প্রকাশিত ফলাফলে জানান পরীক্ষায় ১ লাখ ৩৮ হাজার ৮৫১ পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করে ১ লাখ ২ হাজার ৩১৯। পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার আবেদনের সময় নির্ধারণ করে দেয়া হয় সাতদিন। বোর্ডের প্রকাশিত মূল ফলাফলে যেসব শিক্ষার্থী কাক্সিক্ষত ফলাফল পাওয়া থেকে বঞ্চিত হয়েছে তারা ১৭ জুলাইয়ের মধ্যে পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার আবেদন করে। ২৪টি বিষয়ে পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার আবেদন পড়েছে ৪৯ হাজার ৭৭৯টি।

এর মধ্যে ইংরেজি প্রথম পত্রে ৮ হাজার ৬৪, ইংরেজি দ্বিতীয় পত্রে ৮ হাজার ৬৪, বাংলা প্রথম পত্রে ২ হাজার ১৭, বাংলা দ্বিতীয় পত্রে ২ হাজার ১৭, গণিতে ৬ হাজার ৮০৩, ভুগোলে ১ হাজার ১১৭, ইসলাম ধর্মে ১ হাজার ৭৪০, হিন্দু ধর্মে ৩০৪, উচ্চতর গণিতে ১ হাজার ৫১৫, বিজ্ঞানে ২ হাজার ১১৯, কৃষি শিক্ষায় ১ হাজার ৩৬৮, পদার্থ বিজ্ঞানে ২ হাজার ৭০৮, রসায়নে ৩ হাজার ২৭২, জীব বিজ্ঞানে ২ হাজার ১৭৬, পৌরনীতিতে ২৯৯, অর্থনীতিতে ৫৯৯, ব্যবসায় উদ্যোগে ১৪৩, হিসাব বিজ্ঞানে ৫০৫, চারু ও কারুকলায় ২, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ২ হাজার ৫১৭, গাহর্স্থ্য বিজ্ঞানে ১২১, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৩১০, ইতিহাসে ১ হাজার ২৬ ও আইসিটিতে ৯৭৩টি।

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন অভিজ্ঞ পরীক্ষক দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করা হবে। যার যে প্রাপ্য ফলাফল সেটাই দেয়া হবে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার