বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৪’ তালিকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

রহমতউল্লাহ আশিক, রাজশাহী প্রতিনিধি: যুক্তরাজ্য ভিত্তিক ম্যাগাজিন টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) কর্তৃক প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৪’-এর তালিকায় স্থান পেয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে গত ২৭ সেপ্টেম্বর ম্যাগাজিনটি তাদের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য প্রকাশ করে।

শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ ১৮টি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১০৮টি দেশের ১ হাজার ৯০৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ র‌্যাঙ্কিং তৈরি করে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’।

টাইমস্ হায়ার এডুকেশন কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে সরকারি-বেসরকারি মিলিয়ে বাংলাদেশের মোট ২১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২০ তম ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১ তম অবস্থানে রয়েছে। এছাড়াও র‌্যাঙ্কিংয়ে প্রকাশিত অন্য ক্যাটাগরিগুলোর মধ্যে শিক্ষার্থী-শিক্ষক অনুপাতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯তম ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিক্ষার্থীর অনুপাতে ৭ম।

যুক্তরাজ্য-ভিত্তিক সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ ২০১৯ সাল থেকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং প্রকাশ শুরু করে। এই বছরের র‌্যাঙ্কিংয়ে ১৬ দশমিক ৫ মিলিয়ন গবেষণা প্রকাশনা জুড়ে ১৩৪ মিলিয়নেরও বেশি উদ্ধৃতি বিশ্লেষণ এবং বিশ্বব্যাপী ৬৮ হাজার ৪০২ জন গবেষকদের জরিপ প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত করেছে প্রতিষ্ঠানটি। সামগ্রিকভাবে ২ হাজার ৬৭৩ টিরও বেশি প্রতিষ্ঠান থেকে ডেটা সংগ্রহ করেছে ম্যাগাজিনটি।

Imported from WordPress: image-14.png

উল্লেখ্য, এর আগে ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৩’ এবং ‘ওয়ার্ল্ড ইয়াং ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৩’ এর বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান অর্জন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় অগ্রযাত্রার ১২তম বছরেই ৬ হাজারের অধিক শিক্ষার্থীসহ শিক্ষা ও গবেষনায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নিয়মিত জায়গা করে নিয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের স্থায়ী ক্যাম্পাসে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করেছে এবং ইউজিসি-এর শর্তানুযায়ী আউটকাম বেজড্ কারিকুলাম অনুসরণ করে বছরে দুই সেমিস্টার ভিত্তিতে পাঠদান চালাচ্ছেন

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা