শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে আগুন, মা-বাবার পর প্রাণ গেল মেয়ের আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি যশোরে  আইনজীবী সহকারী পরিচয়দানকারী ইয়াবাসহ মাসুদ ও লাবনী আটক শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আফগানদের কাছে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালের স্বপ্ন ভঙ্গ অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

কর্পোরট সংবাদ ডেস্ক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট) স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আজ রোববার (২৫ আগস্ট) কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুগ্ম সচিব আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসের ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে পরীক্ষার নতুন সূচি জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন। উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৬তম বিসিএসের মোট পদ সংখ্যা ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ