বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বামী হারালেন কারাবন্দী ডা. দীপু মনি, মুক্তি চেয়ে আবেদন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.২৪ বিলিয়ন ডলার গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল : ডা. জাহেদ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত চীনে নেওয়ার কথা বলে ভারতে, ৪ বছর কারাভোগ শেষে দেশে ফেরল সিরাজুল ৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

পদত্যাগ করলেন চবি উপাচার্য

অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। এছাড়া চবির রেজিস্ট্রার বরাবরও পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

আজ সোমবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ।

তিনি বলেন, রোববার রাতে তিনি (ড. মো. আবু তাহের) পদত্যাগপত্রটি মেইলে পাঠিয়েছেন।

এর আগে ৯ আগস্ট থেকে উপাচার্যসহ প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে উপাচার্যের বাংলো, কার্যালয়, প্রক্টর ও প্রভোস্টদের কার্যালয়ে তালা দেন শিক্ষার্থীরা। তোপের মুখে প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্টের পর এবার উপাচার্য নিজেই পদত্যাগ করলেন। তবে এখনো পদত্যাগের বিষয়ে মুখ খোলেননি দুই উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে (একাডেমিক) ও অধ্যাপক সেকান্দর চৌধুরী (প্রশাসনিক)।

সর্বশেষ পাওয়া সংবাদ