বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন প্রার্থী।

বুধবার (৩০ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এবার লিখিত পরীক্ষায় ২৬ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে স্কুল পর্যায়ের ১৯ হাজার ৯৫ জন, স্কুল পর্যায়-২ এ ২ হাজার ১০১ জন ও কলেজ পর্যায়ে ৫ হাজার ৪৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে এনটিআরসিএর সদস্য এস এম মাসুদুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়টি জানানো হয়।

২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। দুই বছর পর ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর এ নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ ৫১ হাজার প্রার্থী উত্তীর্ণ হন। গত ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মোট এক লাখ চার হাজারের বেশি প্রার্থী।

এর মধ্যে ৫ মে অনুষ্ঠিত স্কুল এবং স্কুলপর্যায়-২-এর লিখিত পরীক্ষায় ৫৭ হাজার ২৭৪ প্রার্থী অংশ নেন। আর ৬ মে অনুষ্ঠিত কলেজপর্যায়ের লিখিত পরীক্ষায় অংশ নেন ৪৭ হাজার ৫৬০ জন প্রার্থী।

উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠিয়ে ফলাফল জানিয়েছে এনটিআরসিএকে কারিগরি সহায়তা দেওয়া প্রতিষ্ঠান টেলিটক।

প্রার্থীরা যেভাবে ফল দেখবেন :

নির্ধারিত লিংকে প্রবেশ করে প্রার্থীরা ফল দেখতে পারবেন। নির্ধারিত স্থানে রোল নম্বর ইনপুট দিয়ে ও পরীক্ষা নির্বাচন করে ফল দেখা যাবে।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা