বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

তিন শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক : প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। রোববার (২৭ আগস্ট) সকাল ১০টায় শুরু হয় এ পরীক্ষা। যা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এর আগে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট থেকে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা তারিখ পেছানো হয়।

রবিবার (২৭ আগস্ট) অন্যান্য শিক্ষা বোর্ডের মতো চট্টগ্রাম বোর্ডেও এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর আলিম পরীক্ষায় অংশ নেবেন ৯৮ হাজার ৩১ পরীক্ষার্থী। এদের মধ্যে ৫৩ হাজার ৬৩ জন ছাত্র ও ৪৪ হাজার ৯৬৮ জন ছাত্রী।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অংশ নেবেন ১ লাখ ৫২ হাজার ৭১৭ পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৯ হাজার ৫৭৩ জন ও ছাত্রী ৪৩ হাজার ৯৬৮ জন। আর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৬৭ হাজার ২৮৯ পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দেবেন।

এইচএসসির ১৭ আগস্টের বাংলা প্রথম পত্র (১০১) পরীক্ষা আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র (১০২) পরীক্ষা আগামী ১ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে। ২২ আগস্টের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা (১০৭) ৩ অক্টোবর সকালে এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা (১০৮) ৫ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে।

আর ৮ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ হবে। ১৭ অক্টোবরের মধ্যে ব্যবহারিকের খাতা ও অন্যান্য কাগজপত্র বোর্ডের জমা দিতে বলা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার প্রতিনিধিকে।

আলিমে ১৭ আগস্টের কুরআন মজিদ (২০১) পরীক্ষা আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য পরীক্ষা আগামী ৩ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে।

২২ আগস্টের বাংলা প্রথম পত্র পরীক্ষা আগামী ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আগামী ৮ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে। ৯ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে আলিমের ব্যবহারিক পরীক্ষা শেষ হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ