শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

সব শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে তথ্য হালনাগাদ রাখার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট নেই তাদের নতুন ওয়েবসাইট তৈরি করতে বলা হয়েছে।

রবিবার (২০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন কলেজ ও প্রশাসন উইং পরিচালক প্রফেসর শাহেদুল খবির চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কিছু সংখ্যক প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট নেই এবং অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকলেও হালনাগাদ নেই। প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি, প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য, শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য, পাঠদান-সংক্রান্ত তথ্য (রুটিন পাঠ্যসূচি, বিবিধ নোটিস ইত্যাদি), এমপিও ও জাতীয়করণের তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে), প্রতিষ্ঠানের ফোন বা মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, প্রতিষ্ঠানপ্রধানসহ সব শিক্ষক-কর্মচারীর তথ্য, ব্যবস্থাপনা কমিটির তথ্য হালনাগাদ রাখতে হবে।

এতে আরো বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি বা হালনাগাদকরণ এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ওয়েব ঠিকানা মাউশি অধিদপ্তরের EMIS-এর IMS মডিউলে (www.emis.gov.bd) দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

image-90 image-91

সর্বশেষ পাওয়া সংবাদ