মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

অধ্যাপক পান্না কায়সার আর নেই

নিজস্ব প্রতিবেদক : না ফেরার দেশে চলে গেলেন লেখক, গবেষক, সংগঠক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সার (ইন্নালিল্লাহি… রাজিউন)। শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

পান্না কায়সার জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান ছিলেন। আজ কেন্দ্রীয় কমিটির বৈঠকে তার সভাপতিত্ব করার কথা ছিল।

শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের জন্ম ১৯৫০ সালের ২৫ মে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন তিনি। এই শহিদজায়া শিক্ষকতা করেছেন বেগম বদরুন্নেসা কলেজে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শহীদুল্লাহ কায়সারকে তার বাসা থেকে ধরে নিয়ে যায় আল বদর বাহিনী। এর পর তিনি আর ফেরেননি। পান্না কায়সার এবং শহীদুল্লাহ কায়সারের দুই সন্তান শমী কায়সার এবং অমিতাভ কায়সার।

পান্না কায়সার মুক্তিযুদ্ধের চেতনায় লালিত দেশের বৃহত্তম শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর সদস্য হন ১৯৭৩ সালে। ১৯৯২ সাল থেকে সংগঠনের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতিও ছিলেন তিনি।

মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, গল্প-উপন্যাস মিলিয়ে বেশ কয়েকটি সাড়া জাগানো বইয়ের রচয়িতা অধ্যাপক পান্না কায়সার। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদানের জন্য ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ