বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

পেশাদার অ্যাকাউন্ট্যান্টস শিক্ষা কার্যক্রম করতে পারবে আইসিজিএবি

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয় থেকে পেশাদার ডিগ্রি দেওয়ার বৈধতা ও শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে ইনস্টিটিউট অব সার্টিফায়েড জেনারেল অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিজিএবি)।

বুধবার (২৬ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার জাকির হোসেনের সই করা চিঠিতে এই অনুমতি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, কিছু শর্ত সাপেক্ষে এই কার্যক্রম পরিচালনা করতে পারবে ইনস্টিটিউট অব সার্টিফায়েড জেনারেল অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিজিএবি)।

শর্তগুলো হলো-কোনো কার্যালয়ের নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা যাবে না। দেশের পেশাদার সাধারণ হিসাবরক্ষকদের দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালনের লক্ষ্যে সিজিএ ডিগ্রি (ফেলো ও অ্যাসোসিয়েট নামে পেশাদার ডিগ্রি) দিতে কোর্সের বিষয়বস্তু এবং পরীক্ষার মান উন্নত করতে হবে।

বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী মন্ত্রণালয়ে দাখিল করা, আয় প্রতিষ্ঠান অথবা পেশার উন্নয়নে ব্যয় করা এবং ইনস্টিটিউটের সংঘবিধি ও সংঘস্মারক যথাযথভাবে অনুসরণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনার শর্তও দেওয়া হয়েছে।

এ বিষয়ে আইসিজিএবির সহ-সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় ইনস্টিটিউট অব সার্টিফায়েড জেনারেল অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিজিএবি)। ২০০১ সাল থেকে এটি কার্যক্রম পরিচালনা করছে। এবার তাঁরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে পেশাদার ডিগ্রি দেওয়ার বৈধতা ও শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি পেলেন।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা