মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের রবি চত্বরে ‘সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এ সময় তিনি রবি চত্বরে বিভিন্ন রকমের ফুল, ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

তিনি বলেন, বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নাই। সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনকে তিনি স্বাগত জানান।

image-105

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। তোমাদের মাধ্যমেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একদিন সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হবে। সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের বর্ণাঢ্য উদযাপন সফলভাবে সম্পন্ন করায় উপাচার্য মহোদয় উদযাপন কমিটি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ