মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

‘আই কিউ অলিম্পিয়াড’ এ চমক দেখালো শ্রীমঙ্গলের সৌরদ্বীপ

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আয়োজিত অলিম্পিয়াডগুলোর মধ্যে সবচেয়ে বড় “আই কিউ অলিম্পিয়াড (I.Q. Olympiad) সিলেকশন পর্বের প্রথম ডেটে সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে চমক লাগিয়ে দিয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শিশু সৌরদ্বীপ দাশ। একই সঙ্গে সে সিলেট বিভাগের মধ্যে একমাত্র প্রতিযোগী হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করার গৌরবময় সন্মান অর্জন করেছে।

সৌরদ্বীপ শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণীর ছাত্র। এর আগে সে শিশু একাডেমির জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২৩ এ কুইজ প্রতিযোগিতায় উপজেলায় ১ম ও জেলা পর্যায়ে ৩য় স্থান অধিকার করেছে।

এছাড়াও সৌরদ্বীপ জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিদ্যালয়ে সে সাফল্যের স্বাক্ষর রেখে যাচ্ছে।

শ্রীমঙ্গলের বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী সুমন দাশ ও বাণী দাশের একমাত্র পুত্র সৌরদ্বীপ দাশ। ভবিষ্যতে আরো সাফল্যের সাথে এগিয়ে যেতে পারেন ছেলের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছে তার পিতা-মাতা।

সর্বশেষ পাওয়া সংবাদ