বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: - কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা দেশে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪ ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

দুই শতাধিক গবেষক প্রবন্ধ উপস্থাপন করলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সে

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি শেষ হয়ে যাওয়া প্রথম আন্তর্জাতিক কনফারেন্সে দেশ-বিদেশের দুই শতাধিক গবেষক তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করলেন।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে ভারত, মালয়েশিয়া, চীন, অস্ট্রেলিয়াসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক এই কনফারেন্স প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। কনফারেন্স কী-নোট স্পিচ প্রদান করেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.পবিত্র সরকার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সুজিত কুমার বসু, ব্র‍্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ইমেরিটাস ড. আইনুন নিশাত ও মালয়েশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নরিজা বিনতে মুস্তামিল। এছাড়া বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে আলোচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই প্রথম এত বড় পরিসরে আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করে। ১৫ জুন বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ১৭ জুন শনিবার সন্ধ্যায় কনফারেন্স সম্পন্ন হয়। সুন্দরভাবে এই আয়োজন শেষ হওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম কনফারেন্স আয়োজক কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ‘আর্ট অব সোশ্যাল চেঞ্জেস’ শীর্ষক ২য় আন্তর্জাতিক কনফারেন্সের ঘোষণা করেন।

২০২৪ এর জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারী মাসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এই আন্তর্জাতিক কনফারেন্সের দ্বিতীয় আসর বসবে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ এবং দুরদুরান্তের নবীন গবেষকদের নিয়মিত পদচারনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নবউদ্ভাবন ও গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরো

এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা

দেশে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ