বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ইবির নতুন আইন প্রশাসক ড. আনিচুর রহমান

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন আইন প্রশাসক হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমানকে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত একটি একটি অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, আইন প্রশাসক হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলামের দায়িত্বের অবসায়ন ঘটিয়ে আইন বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমানকে ৩১/০১/২০২৩ তারিখ থেকে আইন প্রশাসক হিসেবে উপাচার্য মহোদয় নিয়োগ প্রদান করেছেন। এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, এর আগে আইন প্রশাসক হিসেবে দায়িত্বপালন করা আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলামকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ