রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পানিতে ভাসমান ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ৩ সিলেটে বাস ভাড়া নিয়ে যাত্রী-হেলপারের মধ্যে বাকবিতণ্ডা নরসিংদীতে মঈন খান - বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, আইনের রাজনীতি করে মাদকবিরোধী সভায় প্রতিবাদ করায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস আন্তর্জাতিক জিসিএসই পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে ১শ'র বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিল OxfordAQA
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব উপযোগী স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গত ২৩ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, সরকারি অফিসে সৌরবিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিতকরণে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের আলোকে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উক্ত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব উপযুক্ত স্থাপনায় বেসরকারি বিনিয়োগে ‘ওপেক্স’ মডেলে কিংবা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে সিংহভাগ সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশনা রয়েছে। তারই ধারাবাহিকতায় অপরাপর সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ