রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান উদ্বোধনী দিনে ‘কৃষক কার্ড’র প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক সার ব্যবস্থাপনা ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম গঠন হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী-শিশুসহ নিখোঁজ ৪ কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ১১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বনশিল্প উন্নয়ন করপোরেশন ২০০ জনকে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

কিশোরীদের মাসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে ‘মনের কথা’

কিশোরীদের মাসিক স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য দেওয়া, সংকোচ ও ভুল ধারণা দূর করা এবং আত্মবিশ্বাসী হয়ে বেড়ে উঠতে উৎসাহিত করার লক্ষ্যে উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘মনের কথা’ শীর্ষক একটি বিশেষ সচেতনতামূলক আয়োজন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ শারমিন সিদ্দিকা রুমকী মাসিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পুষ্টি, মানসিক সুস্থতা এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, এসব বিষয় সহজ ভাষায় তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে তারা নির্ভয়ে নিজেদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ পায়।

আয়োজনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল আত্মবিশ্বাস ও মানসিক শক্তি নিয়ে আলোচনা। জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী শিক্ষার্থীদের সঙ্গে আত্মবিশ্বাস, ব্যর্থতা, তুলনা, সামাজিক চাপ ও নিজের স্বপ্ন নিয়ে আন্তরিকভাবে কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সোফি স্যানিটারি প্যাড বিতরণ করা হয় এবং নিজের শরীরের যত্ন নেওয়া যে লজ্জার বিষয় নয়, বরং দায়িত্বের অংশ, সে বার্তাও তুলে ধরা হয়।

‘মনের কথা’র মূল বার্তা ছিল, জানো, বলো এবং এগিয়ে চলো। মাসিক কোনো মেয়ের পড়াশোনা, আত্মবিশ্বাস বা ভবিষ্যতের পথে বাধা নয়।

সর্বশেষ পাওয়া সংবাদ