সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
সম্পাদকীয়

৬৮ হাজার ব্যক্তির হজে যাওয়া অনিশ্চিত

হজ করতে সৌদি আরবে যাওয়ার জন্যে প্রায় ৬৮ হাজার হজযাত্রী এখনও ভিসাই পান নি। ফলে তাদের হজ করা অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের অনেকে ঢাকার হজ ক্যাম্পে আটকা পড়েছেন। হজযাত্রীদের নিয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল এরকম আরও তিনটি ফ্লাইট আজ বাতিল করা হয়েছে।এ নিয়ে গত এক সপ্তাহে বাংলাদেশের মোট ২০টি হজ ফ্লাইট বাতিল করতে হলো।
এই তুমুল বিশৃঙ্খল পরিস্থিতির জন্য হজ এজেন্সিগুলো দুষছে সৌদি কর্তৃপক্ষকে।

কর্মকর্তারা বলছেন, সৌদি আরবে যে নতুন ইলেকট্রনিক বা ই-ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে, তার ফলেই এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে হজযাত্রার জন্য নিবন্ধিতদের মধ্যে য় অর্ধেক যাত্রী এখনো ভিসাই হাতে পাননি।বারবার ফ্লাইট বাতিল বা শূন্য আসন নিয়ে ফ্লাইট যাবার ফলে লোকসান গুনছে রাষ্ট্রায়ত্ত বিমান। কিন্তু হজ এজেন্সিগুলো এই সমস্যার দায় নিতে রাজী নয়। কোন ব্যাখ্যা দিচ্ছে না ধর্ম মন্ত্রণালয়ও।

এর সাথে যোগ হয়েছে যারা গত দু’বছরে হজ করেছেন তাদের ওপর সৌদি সরকারের অতিরিক্ত ২০০০ রিয়াল কর আরোপ।অথচ এই অব্যবস্থাপনা এবং যাত্রীদের এই দুর্ভোগের কোন দায় নিতে নারাজ হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। সংগঠন এর পুরো দায়টি চাপাচ্ছেন সৌদি আরবের ওপর।

প্রতি বছরের ঘটনা হিসেবে হজ ফ্লাইট বাতিলকে হাব স্বাভাবিকভাবে দেখলেও, প্রতি বছর এমন দুর্ভোগ কেন হবে তার কোন সদুত্তর নেই হাবের কাছে। ছয় শতাধিক হজ এজেন্সির মধ্যে মাত্র শ’খানেক এজেন্সিকে বাংলাদেশ বিমান টিকেট দিয়েছে। তার মধ্যে আবার ৩০টি এজেন্সির সিন্ডিকেট সবচেয়ে বেশি টিকেট পেয়েছে, যারা পরবর্তীতে অতিরিক্ত দামে ছোট এজেন্সিগুলোর কাছে সেগুলো বিক্রি করছে।

এবছর ১ লাখ ২৮ হাজার হজযাত্রীর মধ্যে এখনও পর্যন্ত ভিসা পেয়েছেন ৬০ হাজারের মতো। বাকি ৬৮ হাজার হজযাত্রীর মক্কা যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অথচ সৌদি সরকারের হজের জন্য ই-ভিসা চালুর পর বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশে এমন সঙ্কট তৈরি হয়েছে বলে জানা যায়নি। বাংলাদেশে হজযাত্রার সার্বিক দায়িত্বে থাকে ধর্ম মন্ত্রণালয়। 

ধর্ম মন্ত্রণালয় এবং হাবের এ বিপরীতমুখী অবস্থান সমস্যাটি আরো জটিল করে তুলেছে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে হজযাত্রীদের মক্কা যাওয়া আরো কঠিন হয়ে পড়বে। 

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার