মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
সম্পাদকীয়

চমকের মন্ত্রীসভার কাছে জনগনের প্রত্যাশা

কর্পোরেট সংবাদ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন মন্ত্রীসভার সদস্যরা শপথ গ্রহন করেছেন। এর মধ্য ‍দিয়ে মন্ত্রিসভার আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। নতুন মন্ত্রীসভায় ব্যাপক চমক সৃষ্টি করা হয়েছে। নতুন মন্ত্রী হিসেবে আহ্বান পেলেন ৩১ জন l যার মধ্যে উল্লেখযোগ্য সংখক তরুণ রাজনীতিক এসেছেন। এমনও হয়েছে জীবনে প্রথম সাংসদ নির্বাচিত হয়েই মন্ত্রীসভায় আহ্বান পেয়েছেন। এ রকম মন্ত্রী হলেন ৮ জন।
সর্বশেষ দায়িত্ব পালন করা মন্ত্রীদের মধ্যে থেকে ৩৬ জন বাদ পড়েছেন। যার মধ্যে মহাজোটের শরিকরা এবং প্রবীণ রাজনীতীকরা বাদ পড়েছেন। যা হোক বহুল আলোচিত ভোট হল, নতুন মন্ত্রীসভা হল, নতুন সরকার হল। একটা নতুন সরকার হলে দেশের মানুষের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়। এবারও দেশবাসী নতুন আশা দেখতে পাচ্ছেন, আর সেই নতুন আশা হচ্ছে আওয়ামীলীগ নির্বাচনি ইশতেহারে যেসব অঙ্গীকার করেছিল সেগুলোর সফল বাস্তবায়ন দেখতে চায় জাতি। সেগুলোর বাস্তবায়ন হলে দেশ অনেক এগিয়ে যাবে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেছেন ‘মন্ত্রীরা যেন ইশতেহার মেনে কাজ করেন।’ অপর সাবেক উপদেষ্টা অ্যাডভােকেট সুলতানা কামাল বলেছেন ‘প্রত্যাশা শান্তিপূর্ণ নিরাপদ জীবন।’ সাবেক মন্ত্রীপরিষদ সচিব আলী ইমাম মজুমদার মিডিয়াকে বলেছেন, ‘সুশাসন নিশ্চিত করাই নতুন মন্ত্রীপরিষদের বড় চ্যালেঞ্জ’ নতুন মন্ত্রীসভার কাছে মানুষের প্রত্যাশা অনেক। বিশেষ করে দেশবাসী আশা করে সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে কাজ করবে। যেসব অঙ্গীকারের মধ্যে ছিল দুর্নীতির বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা, ও সুশাসন জবাবদিহিতা নিশ্চিত করা, দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নতি করা ও এক্ষেত্রে ওয়ানস্টপ সার্ভিস চালু করা, অবকাঠামোগত উন্নয়ন কাজগুলো এগিয়ে নেয়া, ব্যবসার খরচ কমানো, জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখা প্রভৃতি।

আমরা মনে করি দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনকে সামনে রেখে যে ইশতেহার ঘোষণা করেছিল তা যুগোপযোগী এবং কার্যকর একটা ইশতেহার। এই ইশতেহার বাস্তবায়িত হলে, বিশেষ করে দুর্নীতি ও সুশাসনের ক্ষেত্রে যে অঙ্গীকার করা হয়েছে তা বাস্তবায়িত হলে দেশের চেহারা বদলে যাবে। কারণ সুশাসন শব্দটির ব্যপ্তি অনেক। বলা যায়, সুশাসন নিশ্চিত করা হলে দেশে সব অনিয়ম বন্ধ হয়ে যাবে। অনিয়ম বন্ধ হয়ে গেলেই তো সব হয়ে গেল। যা হোক আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ যেসব অঙ্গীকার করে ক্ষমতায় এসেছে তা বাস্তবায়নের চেষ্টা করেছে। যার জন্য দেশে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে গেছে, যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর হয়েছে, এমনি অনেক কিছুই হয়েছে। আশা করা যায় এবারও হবে। দেশ দুর্নীতিমুক্ত হবে, দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং এসব কর্মসূচি বাস্তবায়নে নতুন মন্ত্রীসভার সকল সদস্যরা যথেষ্ট ভূমিকা রাখবেন।

নতুন মন্ত্রীসভার সকল সদস্যকে “করপোরেট সংবাদ” এর পক্ষ থেকে অভিনন্দনও শুভেচ্ছা।

আরও পড়ুন:
ব্যাংক খাতে সমস্যা সমাধানের প্রত্যাশা নতুন সরকারের কাছে!

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার