বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস ! দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির হৃদয়ের রেকর্ড ট্রিপল-সেঞ্চুরি - দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ ড্র করল বাংলাদেশ ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি
advertisement
সম্পাদকীয়

প্রয়োজন সুষ্ঠু নির্বাচন আয়োজন

দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার রাজধানীতে অনুষ্ঠিত সমাবেশে বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়ন এবং ইভিএমের প্রয়োগ জাতীয় নির্বাচনে না করার দাবি করেছিলেন। এছাড়া তিনি একটা নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনেরও দাবি জানান। সহায়ক সরকারের বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক, সেটা করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। কিন্তু সেনা মোতায়েন ও ইভিএমের বিষয়টা ইসির এখতিয়ারভুক্ত। সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে বলেছেন, নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টা ইসির সক্রিয় বিবেচনায় আছে, তবে তাদের বিচারিক ক্ষমতা দেয়া হবে কিনা তা নির্ভর করছে তখনকার পরিস্থিতির ওপর। আর নির্বাচনে ইভিএমের ব্যবহার করার কোন চিন্তা ভাবনা নেই।

নতুন ইসি গঠনের প্রথম পর্যায়ে বিএনপি কিছু অসন্তোষ প্রকাশ করেছিল। কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে, ইসি একটা সুষ্ঠু নির্বাচন করতে চাচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন এবারের জাতীয় নির্বাচনে বিএনপির না আসার সম্ভাবনা নেই। কারণ সেটা করলে তাদের বড় ধরনের আর একটা রাজনৈতিক ভুল হবে। পাশাপাশি বিগত জাতীয় নির্বাচনের মত আর একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করার মত অবস্থায় ক্ষমতাসীন দলও নেই। সুতরাং প্রধান দুই দল কিছুটা ছাড় দিয়ে হলেও এবার নির্বাচন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই ঘোষণা করেছেন বাংলাদেশে আর কোন প্রশ্নবিদ্ধা নির্বাচন হবে না। সুতরাং অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ২০১৮ সালের জাতীয় নির্বাচন প্রতিদ্বতাপূর্ণ হবে। জাতিও চায় সুষ্ঠু নির্বাচন হোক। প্রধান দুই দল এবং ইসিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ