মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৬ এপ্রিল ইনটেকের বোর্ড সভা জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; - ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ যশোরে এসএসসি পরীক্ষা শুরু: - বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু
অর্থ-বাণিজ্য

ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল-ফিতর এর সরকারি ছুটি শুরু হওয়ার আগেই গার্মেন্টসসহ সব সেক্টরের শ্রমিকদের উৎসব ভাতা সহ বেতন-বোনাস পরিশোধ করা হবে। আজ আজ বুধবার (২৭ মার্চ) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এর ৭৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, মালিক- শ্রমিক উভয়ের মধ্যে আলোচনা ও সম্মতির ভিত্তিতে সরকারি ছুটির সাথে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী আসন্ন ঈদুল- ফিতরের ছুটি দেওয়া হবে। কোন ক্রমেই ঈদের ছুটি সরকারি ছুটির কম হবে না। ঈদের আগে কোন শ্রমিক ছাঁটাই করা যাবে না।

সভায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, শ্রম অধিদপ্তরে মহাপরিচালক মো. তরিকুল আলম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এর সভাপতি আর্দাশির কবির, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ফারুক হাসান, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ বাদল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।

এই সম্পর্কিত আরো

২৬ এপ্রিল ইনটেকের বোর্ড সভা

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ

যশোরে এসএসসি পরীক্ষা শুরু: বাইরে অভিভাবকদের ভিড়, চলছে ব্যাপক কড়াকড়ি

রায়গঞ্জে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

পেসার রুবেলকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু