বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী তনু হত্যা মামলা: - ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর: - পৃষ্ঠপোষকতায় বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে 3rd Quarter Un-Audited Financial Statements of The IBN SINA Pharmaceutical Industry PLC. ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম
অর্থ-বাণিজ্য

২টি নতুন স্কীম চালু করেছে জনতা ব্যাংক

সব শ্রেণী পেশার গ্রাহকদের কথা বিবেচনা করে আমানতের আকর্ষণীয় ২টি নতুন স্কীম চালু করেছে জনতা ব্যাংক। সোমবার জনতা ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার ‘জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট’ এবং ‘জেবি আমার সঞ্চয় আমার মুনাফা স্কীম’ এই দুটি স্কীম উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ডিএমডি ও সিএফও মো. নুরুল আলম, প্রধান কার্যালয়ের আইসিটিডি জিএম মো. নুরুল ইসলাম মজুমদার, ট্রেজারী ও ফরেন ট্রেড ডিভিশনের জিএম মিজানুর রহমান, বিডিএম ও ল’ ডিভিশনের জিএম প্রতিভা রানী সরকার ও জনতা ভবন কর্পোরেট শাখার জিএম মো. আশরাফুল আলমসহ ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনতা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দুই হাজার টাকা প্রাথমিকভাবে জমা করে জনতা ব্যাংক স্মার্ট একাউন্টে হিসাব খোলা যায়। এ হিসাবে যে কোনো দিন যে কোনো পরিমান টাকা জমা করা যাবে। কোন মাসে টাকা জমা না হলেও একাউন্ট বন্ধ হয়ে যাওয়া বা মুনাফা কর্তনের ঝুঁকি নেই। প্রতি তিন মাস পর মুনাফার হিসাবায়ন করা হয়। এ হিসাবে সাধারণ এফডিআর হারের চেয়েও অধিক হারে মুনাফা দেয়া হয়।

এছাড়া অন্য স্কীমে গ্রাহকরা এক লাখ বা এর গুণিতক যে কোন পরিমান টাকা জমা রেখে প্রতি মাসে নির্দিষ্ট হারে মুনাফা উত্তোলন করতে পারবেন। তিন বছর মেয়াদে এক লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে ৬৬৭ টাকা এবং পাঁচ বছর মেয়াদে এক লাখ টাকা বিনিয়োগে মাস শেষে ৬৮৮ টাকা মুনাফা পাওয়া যায়। এ দুইটি স্কীমের আমানতের বিপরীতে ঋণ উত্তোলনের সুবিধা আছে। এছাড়া অনলাইনে জনতা ব্যাংকের যেকোন শাখায় বা ই-জনতা মোবাইল অ্যাপসের মাধ্যমে ঘরে বসেই টাকা জমা করা যায়।

এসব হিসাবের ত্রৈমাসিক হিসাব বিবরনী বিনা খরচে গ্রাহককে দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরো

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী

তনু হত্যা মামলা: ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার

রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি

হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর: পৃষ্ঠপোষকতায় বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

3rd Quarter Un-Audited Financial Statements of The IBN SINA Pharmaceutical Industry PLC.

ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম