বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী তনু হত্যা মামলা: - ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর: - পৃষ্ঠপোষকতায় বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে 3rd Quarter Un-Audited Financial Statements of The IBN SINA Pharmaceutical Industry PLC. ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম
অর্থ-বাণিজ্য

জুয়েলারি শিল্পের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজুস নেতৃবৃন্দের কাছে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, জুয়েলারি শিল্পের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। সোনার অলংকার রপ্তানির নতুন দিগন্ত উম্মোচনে সরকার সকল প্রকার নীতি সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করবে। এছাড়া জুয়েলারী শিল্পের যে সকল সমস্যা ও সম্ভাবনা আছে তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে অর্থ মন্ত্রণালয়।

সোমবার (২৯ জানুয়ারি) বিকালে রাজধানীর ধামনন্ডিতে অর্থমন্ত্রীর নিজ বাস ভবনে বাজুস প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এ সব কথা বলেন অর্থমন্ত্রী।

এ সময়ে বাজুস প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র ও সাবেক সভাপতি ডা. দিলিপ কুমার রায়, সহ-সভাপতি-গুলজার আহমেদ, মোঃ রিপনুল হাসান, মাসুদুর রহমান, সমিত ঘোষ, উপদেষ্টা- রুহুল আমিন রাসেল, সহ-সম্পাদক- মোঃ তাজুল ইসলাম, উত্তম ঘোষ, মোস্তফা কামাল, কাজী নাজনীন হোসেন, ফরিদা হোসেন, কার্যনির্বাহী সদস্য- আনোয়ার হোসেন, পবিত্র চন্দ্র ঘোষ, মোঃ আলী হোসেন প্রমুখ।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাজুস নেতারা বলেন, আমাদের দেশে জুয়েলারি খাতে উচ্চ হারে ভ্যাট আরোপিত হওয়ার ফলে ক্রেতা সাধারণ ভ্যাট প্রদানে অনীহা প্রকাশ করছে। ক্রেতা সাধারণকে ভ্যাট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে সোনার অলংকার বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট হার ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশে নামিয়ে আনা দরকার। দেশে জুয়েলারি শিল্প কারখানা স্থাপনে উৎসহিত করার জন্য আমদানিকৃত কাঁচামাল ও মেশিনারিজের ক্ষেত্রে সকল প্রকার শুল্ক কর অব্যাহতি প্রদান সহ ১০ বছরের ট্যাক্স হলিডে প্রদান এবং স্বর্ণ পরিশোধনাগার শিল্পে ১০ বছরের জন্য কর অবকাশ সুবিধা প্রদানের দাবী উত্থাপন করেন।

এই সম্পর্কিত আরো

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী

তনু হত্যা মামলা: ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার

রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিনিয়োগ সেবা সহজ করতে বিডার সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি

হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর: পৃষ্ঠপোষকতায় বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

3rd Quarter Un-Audited Financial Statements of The IBN SINA Pharmaceutical Industry PLC.

ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম